মুহতারাম! আহলে হাদিস ভাইয়েরা বলেন, পীর-মুরিদী বলতে ইসলামে কোনো কিছু নেই। পীর-মুরিদী শিরক। জানার বিষয় হলো, তাদের কথা কতটুকু সঠিক? দলিলসহ জানাবেন।
নিবেদক—মুসলিম উদ্দিন
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
আমল-আখলাক পরিশুদ্ধকরণ এবং গুনাহের কাজ ও মন্দ অভ্যাস পরিহার করার লক্ষ্যে শরিয়তের অনুসারী কোনো হাক্কানি আল্লাহর ওলির তত্ত্বাবধানে নিজেকে সোপর্দ করে আত্মশুদ্ধিকরণ প্রক্রিয়াকে ব্যবহারিক অর্থে পীর-মুরিদী বলা হয়। এক্ষেত্রে পীর নিতান্ত উস্তাদতুল্য ও মুরিদ ছাত্রতুল্য। শরিয়ত পরিপন্থী কোনো কর্মকাণ্ড ও আকীদা-বিশ্বাসের সংশ্লিষ্টতা না থাকার শর্তে তা সম্পূর্ণ বৈধ। উপরন্তু, ক্ষেত্রবিশেষে তা উত্তম ও জরুরি। তাই প্রশ্নোক্ত আহলে হাদিস মতাদর্শী ভাইদের ঢালাওভাবে পীর-মুরিদীকে শিরক আখ্যা দেওয়া নিতান্তই মূর্খতা এবং ভ্রষ্টতাপূর্ণ উক্তি।
সূত্র: বোখারি/ ৭২৫৭; ফতোয়া রশিদিয়া—৫৩, ইদারায়ে সদায়ে; কিফায়াতুল মুফতি—২/১০৬, দারুল ইশাআত।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ ,
শেখ জানূরুদ্দীন র. দারুল
কুরআন মাদরাসা, (চৌধুরীপাড়া
মাদ্রাসা ) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি,ফাতাওয়া ও মাসায়েল