মুহতারাম! মীনা তার স্বামীকে বলল, 'আজ তোমাকে আমার বড় ভাইয়ের মত লাগতেছে"। জানার বিষয় হলো, স্ত্রী কর্তৃক স্বামীকে এমন কথা বলার দ্বারা জিহার হবে কিনা? এবং জিহারের জন্য কি কি শর্ত রয়েছে বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
নিবেদক সাইফুল ইসলাম জিহাদী
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
শরয়ী দৃষ্টিতে প্রাপ্ত বয়স্ক বুঝমান স্বামী কর্তৃক স্ত্রীর সত্তাকে সাদৃশ্যমূলক অবায় ব্যবহার করতঃ চিরস্থায়ী হারাম এমন কোন নারীর সত্তার সাথে সাদৃশ্য দেয়াকে যিহার বলা হয়। ফুকাহায়ে কেরামের গ্রহনযোগ্য মতানুযায়ী কেবল স্বামী কর্তৃক যিহার সংঘটিত হয়। স্ত্রী কর্তৃক স্বামীকে কোনো মাহরামের সাথে সাদৃশ্য দেয়ার দ্বারা যিহার সাব্যস্ত হয় না। অতএব প্রশ্নোক্ত সূরতে স্ত্রী তার স্বামীকে তার ভাইয়ের সাথে সাদৃশ্য দেয়ার দ্বারা যিহার সাব্যস্ত হবে না।
(আল মুহীতুল বুরহানী ৫/১৮৬ ইদারাতুল কোরআন হিন্দিয়া ১/৫৬৪ জাকারিয় আল ফিকহুল হানাফি ২/২২২ দারুল ঈমান)
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা