জনৈক ব্যক্তি তার স্ত্রীকে বলল "তুমি যদি আমাকে ভালো না বাসো বা আমাকে পছন্দ না করতে চাও তাহলে তুমি চলে যাও, তোমাকে আমার আর দরকার নেই" তার স্ত্রী তাকে বলল "আমি তোমাকে ভালবাসি না পছন্দও করি না' কিন্তু আমি আমার সন্তানের দিকে তাকিয়ে কোথাও যেতে চাই না। জানার বিষয় হল তাদের মাঝে কি তালাক হয়ে গেছে হলে তা কিভাবে দলিল সহ জানাবেন

নিবেদক সালমান সিদ্দিক

الجواب باسم ملهم الصِّدق و الصّواب

          শরয়ী দৃষ্টিতে স্বামী কর্তৃক স্ত্রীকে কোন বিষয়ের সঙ্গে শর্ত যুক্ত করে তালাকের নিয়তে কেনায়া শব্দ প্রয়োগ করলে শর্তের বিদ্যমানে স্ত্রীর উপর এক তালাকে বায়েন কার্যকর হয়ে যায়। পাশাপাশি যে সকল শব্দ-বাক্য তালাকের স্পষ্ট অস্পষ্ট কোনটিরই অন্তর্ভুক্ত নয় সে ক্ষেত্রে তালাকের নিয়ত করলেও তা দ্বারা তালাক পতিত হয় না।

       সুতরাং প্রশ্নোক্ত ব্যক্তি তার স্ত্রীকে সম্বোধন করে "তুমি যদি আমাকে ভালো না বাসো বা আমাকে পছন্দ না করতে চাও তাহলে তুমি চলে যাও' উক্তিটি তালাকের নিয়ত করে থাকলে প্রতিউত্তরে স্ত্রীর 'আমি তোমাকে ভালোবাসি না পছন্দ ও করি না" বলে স্বীকারোক্তি প্রদানে তার স্ত্রীর উপর এক তালাকে বায়েন পতিত হয়ে যাবে। অবশ্য স্বামী তালাকের নিয়তে না বললে তাতে তালাক পতিত হবে না। আর স্বামীর উক্তি "তোমাকে আমার আর দরকার নাই" বাক্যটি কোনভাবে তালাকের অর্থ বহন না করায় তাতে কোন তালাক পতিত হবে না।

(আদল ৪/৪৭৮ মাকতাবাতুল আহরার, বানায়েউস সানায়ে ৪/২৮৮ নারুল হাদীস, মুতাফ ফীল ফাতাওয়া ২২৮ এইচ এম সাঈদ।

 

و الله اعلم بالصواب

উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা